Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শারদীয়া ১৪২৮

Poems/কবিতা

সাধ্যমতো বিশ্বাসে

নীলাঞ্জনা হাজরা


বারবার ঘুরে এসে ওই বাক্যরা

মাঝে মাঝে বাক্যহারা হয়ে যায় ।ঠিক যেমন ভাবেই সজ্জিত কথারা লজ্জায় লাল হয়ে ধরা দিয়েছিল একদা ।

অভিমানী তীর বুকে নিয়ে ঝুঁকি নিয়েছিল একসঙ্গে চলার অঙ্গীকারে।

চলা শেষ হয়ে গিয়েছিল ।

রাস্তা বেরোয়নিএখনও ।

শুধু সাধ্যমতো বিশ্বাসে অটল রয়েছি ।মত্ত হয়ে মতাদর্শের ছবি এঁকেছি।ভেবেছি অন্যরঙ

মাখাব,এখনও হয়ে ওঠে নি,অন্য রঙ পেন্সিলরা সযত্নে রাখা।আমার বিশ্বাসে তবু শিকড়ের প্রশ্রয় ।