Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

প্রহেলিকা, ২০২৩

Poems/কবিতা

ওম

বিপ্লব গঙ্গোপাধ্যায়


স্বপ্নের গর্ভতলে নেমে এসে

দেখেছি

প্রতিটি ঘুমের চোখে ওম লেগে আছে ।

 

এই ওম আমাদের শান্ত স্টেশন

 

পায়ে পায়ে চলে যাই দীর্ঘতম পথ।

 

ভিতরে উত্তপ্ত রাস্তা পুড়ে যায় পায়ের শরীর

কেবল সরের মতো স্বপ্ন ছুঁয়ে ভুলে থাকি জ্বর।