Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

প্রহেলিকা, ২০২৩

Poems/কবিতা

হৈমন্তিক

লিপিকা চট্টোপাধ্যায়


নৈঃশব্দ্যের অশ্রু ফোঁটা

শিউলির মতো ঝরে পড়ে

পাথুরে জমিতে।

অক্ষাংশ দ্রাঘিমা ঘেরা

মনের ভূগোল

ভিজে যায় বুকের জখমে ।

কুয়াশার নরম ভাষাও ধীরে ধীরে

ক্ষয়ে যায় মুহূর্ত পেরিয়ে ।

 

ভালো থাকার নির্ভেজাল লোভ

নিভে যাওয়া তারার মতন

অনির্দিষ্ট দূরত্ব মেনে

পার করে রাত্রির টান ।

হৈমন্তিক জীবনের স্বাদে

হলুদ পাখিটিও ছুঁতে চায়

মঞ্জরির প্রাণ ।

দুটো পথ এক হলে

জলধারা এসে মেশে যদি

তাকে বলি আলো ঢেউ,

তাকে বলি দিনান্ত নদী ।