Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

অনুপম, ২০২৩

Poems/কবিতা

ফেরত

গৌরী সেনগুপ্ত


সেই তো প্রতিশ্রুতি যা ভেঙেছে নীরবতা

যেসব বাধা মুঠো  ছিটিয়েছে বার্তা

তাদের চলার ঢেউ গমক তোলা আঁচ

যতই পিচ্ছিলতা তবু পাতাল ফুঁড়বে সমাজ ।

 

বুকের জমি ভেঙে যারা সত্যি খুঁড়ে তোলে

প্রতিহত পথই অবসাদ ভেঙে চলে

ধরিয়েছ যদি এই ছেঁড়া ভিক্ষার বস্তা

আকাশ থেকে নামিয়ে আনবে আগুন প্রবণতা ।

 

গঞ্জের বুকে ঠেলে রাখা সেই নরহরি চণ্ডাল

বানভাসিতে সেদিন সেই ধরেছে হাল

যেখানে জুটেছে দু-বেলা কালুমুদ্দিনের বরাত

চোখ খুলে দেখ সে সেখানে  জীবন বুনছে অবাধ ।

 

অসহায় নীর বেরিয়ে যাচ্ছে স্বরে ও ব্যঞ্জনে

তোমার হাতে ছত্রিশ বল্লম

যত লাঞ্ছনা রাখছ ঠেলে নির্বোধ পাথারে

মানবজমিন হিসাব রাখছে ফিরাবে উত্তরে ।