Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

অনুপম, ২০২৩

Poems/কবিতা

সেদিন একুশে

লোপামুদ্রা ভট্টাচার্য


সেদিন এপারে ছিল শিমুল -পলাশ

ওপারে কত না পড়ে ভাই-এর লাশ।

এপার -ওপার মিলে লালে মাখামাখি

পরম স্নেহে বলো কার কাছে দেখি

বাংলা ভাষাটি আজ আছে কত সুখে

এপারের অনাদরে রয়েছে সে দুঃখে

ওপার রেখেছে সুখে মা-এর ভাষাকে

আমরা পারিনি কেন আগলাতে বুকে?

সেদিন একুশে ছিল ভাষা মহারণ

এপারে এখনো গাঢ় নিদ্রামগন

সেদিন একুশে কত কেঁদেছে মায়েরা,

হারানো ছেলের শব খুঁজেছে ভাইয়েরা।

এ ভাষা চলে না কাজে ....হচ্ছে সরব

এপারে মা-এর মনে কত না গরব

পণ করি দুই পারে জুড়ে এক হই

ভালোবাসা দিয়ে আজ তাকে বাঁচাবই।।